মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নামাজ পড়া নিয়ে যা বললেন মিশা সওদাগর
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫
সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তিনি ফেসবুকে বেশ সক্রিয়। নামাজ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন এই অভিনেতা।
প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।
প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করানোর। সেই উদ্দেশ্যে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মিশা সওদাগর।বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।এদিকে এই অভিনেতা বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে ফেসবুকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।মিশা সওদাগর লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’
স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ সহমত প্রকাশ করেছেন, আবার কেউ তাকে ভাসিয়েছেন প্রশংসায়।
একজন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসুন।’ অন্য একজন বললেন, ‘ফি আমানিল্লাহ। আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। এখন আর চাপ নিয়ে কাজ করা যাবে না, বড় ভাই।’
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মতামত