মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

ঢাবি'র ১০ শিক্ষার্থী পেয়েছেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’

ঢাবি'র ১০ শিক্ষার্থী পেয়েছেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’
ঢাবির ১০জন শিক্ষার্থীকে ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান

সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১০জন শিক্ষার্থীকে ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।


ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 


ঢাবি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 


ঢাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 


৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাবি’র শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাবি’র কর্মচারী ছিলেন না, তবে সাংগঠনিকভাবে কর্মচারীদের নেতৃত্ব দিয়েছিলেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজনীতি করার কারণে আমাদের মধ্যে অনেক বিভাজনের সৃষ্টি হয়েছে। এই বিভাজন দূর করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। লক্ষ্য অর্জনে আমাদের পারিবারিক বন্ধন মজবুত করা জরুরি।


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. মেহেদী হাসান (বাংলা), আরিফুল ইসলাম রিমন (ইংরেজি), মো. উদয় ভূইয়া (ম্যানেজমেন্ট), মো. সিয়াম আফ্রিদি (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), মো. কলিম উল্লাহ (ফিন্যান্স), সুমাইয়া রহমান (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ), রুমানা আলম নিশি (অর্থনীতি), ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক), আফরিন জাহান পায়েল (লোক প্রশাসন) এবং আফসানা মীম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।


উল্লেখ্য, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাবি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ঢাবি'র ১০ শিক্ষার্থী পেয়েছেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১০জন শিক্ষার্থীকে ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাবি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ঢাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।উপাচার্য বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাবি’র শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাবি’র কর্মচারী ছিলেন না, তবে সাংগঠনিকভাবে কর্মচারীদের নেতৃত্ব দিয়েছিলেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজনীতি করার কারণে আমাদের মধ্যে অনেক বিভাজনের সৃষ্টি হয়েছে। এই বিভাজন দূর করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। লক্ষ্য অর্জনে আমাদের পারিবারিক বন্ধন মজবুত করা জরুরি।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. মেহেদী হাসান (বাংলা), আরিফুল ইসলাম রিমন (ইংরেজি), মো. উদয় ভূইয়া (ম্যানেজমেন্ট), মো. সিয়াম আফ্রিদি (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), মো. কলিম উল্লাহ (ফিন্যান্স), সুমাইয়া রহমান (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ), রুমানা আলম নিশি (অর্থনীতি), ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক), আফরিন জাহান পায়েল (লোক প্রশাসন) এবং আফসানা মীম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।উল্লেখ্য, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাবি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাবি'র ১০ শিক্ষার্থী পেয়েছেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’
0:00 0:00
1.0x