শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

গরুর খাবারে বিষ প্রয়োগ, একে একে মারা গেল ৫টি গরু

গরুর খাবারে বিষ প্রয়োগ, একে একে মারা গেল ৫টি গরু
চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগে একে একে মারা গেল পাঁচটি গরু | ছবি: দ্যা ঢাকা নিউজ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকার গাজী বাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে মৃত গরুর সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়ায়। তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে ক্ষতিগ্রস্ত খামারিরা তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তাঁর ভাষ্য, খামারিরা গত তিন দশক ধরে সুনামের সঙ্গে গরুর খামার পরিচালনা করে আসছেন। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলে দুগ্ধ উৎপাদনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গরু চাঁদপুর প্রাণী হত্যা বিষ সম্পত্তি বিরোধ

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


গরুর খাবারে বিষ প্রয়োগ, একে একে মারা গেল ৫টি গরু

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকার গাজী বাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে মৃত গরুর সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়ায়। তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে ক্ষতিগ্রস্ত খামারিরা তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তাঁর ভাষ্য, খামারিরা গত তিন দশক ধরে সুনামের সঙ্গে গরুর খামার পরিচালনা করে আসছেন। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলে দুগ্ধ উৎপাদনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত