বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
অপরাধ

অপরাধ

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড
গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জামাল হোসেনের ছেলে কামরুজ্জামান বিপ্লব (২৬) এবং দেবীপুর কোরবান আলী বাড়ির ফারুকের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান এবং মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : নোয়াখালী গাঁজা মাদকবিরোধী টাস্কফোর্স কারাদণ্ড অপরাধ

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জামাল হোসেনের ছেলে কামরুজ্জামান বিপ্লব (২৬) এবং দেবীপুর কোরবান আলী বাড়ির ফারুকের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৬)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান এবং মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল এবং ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত