শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
কচুয়ায় প্রকৃতির পাঠশালা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

চাঁদপুরের কচুয়ায় শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠশালাটির উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শরীর ও মন সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিশুদের সামগ্রিক বিকাশে আনন্দময়, সৃজনশীল ও প্রকৃতিনির্ভর শিক্ষার গুরুত্ব উঠে আসে।

‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগটি শিশুদের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠশালাটির উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শরীর ও মন সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিশুদের সামগ্রিক বিকাশে আনন্দময়, সৃজনশীল ও প্রকৃতিনির্ভর শিক্ষার গুরুত্ব উঠে আসে।‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগটি শিশুদের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত