শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

আদর্শ স্কুল মতলব পরিদর্শন করলেন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান

আদর্শ স্কুল মতলব পরিদর্শন করলেন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান
আদর্শ স্কুল মতলব পরিদর্শন করলেন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শফিকুর রহমান।

ইসলামিক সোসাইটি মতলবের চেয়ারম্যান সাবেক ডেপুটি অ্যাটর্নি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান মতলব আদর্শ স্কুল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। উল্লেখ্য, ইসলামিক সোসাইটি মতলব বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সংগঠন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান বিদ্যালয়ের সার্বিক অবস্থা, শিক্ষার পরিবেশ এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এবং ইসলামিক সোসাইটি মতলবের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন ভবন নির্মাণের উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আদর্শ স্কুল মতলব পরিদর্শন করলেন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image
ইসলামিক সোসাইটি মতলবের চেয়ারম্যান সাবেক ডেপুটি অ্যাটর্নি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান মতলব আদর্শ স্কুল পরিদর্শন করেছেন।শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। উল্লেখ্য, ইসলামিক সোসাইটি মতলব বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সংগঠন।পরিদর্শনকালে অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান বিদ্যালয়ের সার্বিক অবস্থা, শিক্ষার পরিবেশ এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানান।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এবং ইসলামিক সোসাইটি মতলবের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম।বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন ভবন নির্মাণের উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত