শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি
মতলব নায়েরগাঁও ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আসিমপুর ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামায়াত নেতা অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা আমীর মাওলানা মো. ওমর ফারুক এবং ঢাকা তুরাগ পূর্ব থানা জামায়াতের নায়েবে আমীর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী চালী মো. ইউসুফ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম। 

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব জামায়াতের সহসভাপতি শাহ মো. মাসুম বিল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটত এবং ভাগ্যের পরিবর্তনের পথ তৈরি হতো।

তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন ও সরকার গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবিধান সংস্কারের লক্ষ্যে সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ নেওয়ার বিষয়টি সামনে এসেছে। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপির সংসদ সদস্যরা তা গ্রহণ করেননি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, এর মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষে ও বিপক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এই আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে আহত হয়ে অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখনো অনেকে দেশে-বিদেশে হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন মামলা ও হয়রানির মাধ্যমে অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরিশেষে আমি আপনাদের সামনে নজরুল ভাইকে পেশ করলাম। আশা করি আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে নজরুল ভাইকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। পাশাপাশি যারা মেম্বার হিসেবে প্রতিযোগিতা করবেন তাদেরকেও বিজয়ী করবেন।

সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আসিমপুর ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামায়াত নেতা অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা আমীর মাওলানা মো. ওমর ফারুক এবং ঢাকা তুরাগ পূর্ব থানা জামায়াতের নায়েবে আমীর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী চালী মো. ইউসুফ।সম্মেলনে সভাপতিত্ব করেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব জামায়াতের সহসভাপতি শাহ মো. মাসুম বিল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. ইউসুফ।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটত এবং ভাগ্যের পরিবর্তনের পথ তৈরি হতো।তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন ও সরকার গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবিধান সংস্কারের লক্ষ্যে সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ নেওয়ার বিষয়টি সামনে এসেছে। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপির সংসদ সদস্যরা তা গ্রহণ করেননি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, এর মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষে ও বিপক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে।জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এই আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে আহত হয়ে অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখনো অনেকে দেশে-বিদেশে হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন মামলা ও হয়রানির মাধ্যমে অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।পরিশেষে আমি আপনাদের সামনে নজরুল ভাইকে পেশ করলাম। আশা করি আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে নজরুল ভাইকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। পাশাপাশি যারা মেম্বার হিসেবে প্রতিযোগিতা করবেন তাদেরকেও বিজয়ী করবেন।সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত