বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না জনগণ জামায়াতের চাঁদপুর আমীর

সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না জনগণ জামায়াতের চাঁদপুর আমীর
আওয়ামী অগ্নি সন্ত্রাস ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা,ভাঙচুর ওঅগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। দেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে তারা মূলত দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু এ দেশের সচেতন ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সরকারের উদ্দেশে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ আবারও উঁকি দিচ্ছে। ফ্যাসিবাদের মামার বাড়ি আছে, আপনারা কোন মামার বাড়ি যাবেন? এখনও সময় আছে, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জনরায় মেনে নিন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহ আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহাম্মদ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আমির মো. ইউনুছ হেলাল ও হাজীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল হাসানাত।

বক্তারা বলেন, পালিয়ে যাওয়া কোনো সরকারের ফিরে আসার ইতিহাস নেই। ফিরে আসতে চাইলে ফাঁসির রায় মেনে নিয়েই আসতে হবে। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল আমিন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোডের শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, হাইমচর উপজেলা আমির আবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির ওমর ফারুক, পৌর আমির মো. জসিম উদ্দিন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না জনগণ জামায়াতের চাঁদপুর আমীর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image
জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা,ভাঙচুর ওঅগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। দেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে তারা মূলত দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু এ দেশের সচেতন ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।সরকারের উদ্দেশে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ আবারও উঁকি দিচ্ছে। ফ্যাসিবাদের মামার বাড়ি আছে, আপনারা কোন মামার বাড়ি যাবেন? এখনও সময় আছে, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জনরায় মেনে নিন।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহ আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহাম্মদ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আমির মো. ইউনুছ হেলাল ও হাজীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল হাসানাত।বক্তারা বলেন, পালিয়ে যাওয়া কোনো সরকারের ফিরে আসার ইতিহাস নেই। ফিরে আসতে চাইলে ফাঁসির রায় মেনে নিয়েই আসতে হবে। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তারা।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল আমিন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোডের শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, হাইমচর উপজেলা আমির আবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির ওমর ফারুক, পৌর আমির মো. জসিম উদ্দিন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত