বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
ক্যাম্পাস

ক্যাম্পাস

জাবিপ্রবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন নিয়ে ছাত্রদলের কর্মশালা

জাবিপ্রবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন নিয়ে ছাত্রদলের কর্মশালা

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। সঞ্চালনা করেন সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।

কর্মশালায় বক্তারা বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন খাতে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সামনে সরকারের বিভিন্ন কর্মসূচি ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

কর্মশালার শেষ পর্যায়ে ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক স্মারকগ্রন্থ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আলভী প্রথম, ভূতত্ত্ব বিভাগের আব্দুল আজিম দ্বিতীয় এবং ব্যবস্থাপনা বিভাগের সাবরিনা সুলতানা প্রিয়া তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। কুইজে আলভী ও আজিম সমান সর্বোচ্চ নম্বর অর্জন করায় তাঁদের মধ্যে অতিরিক্ত প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মেহেদী হাসান আলভী প্রথম স্থান অর্জন করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


জাবিপ্রবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন নিয়ে ছাত্রদলের কর্মশালা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image
বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।কর্মশালায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। সঞ্চালনা করেন সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।কর্মশালায় বক্তারা বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন খাতে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সামনে সরকারের বিভিন্ন কর্মসূচি ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।কর্মশালার শেষ পর্যায়ে ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক স্মারকগ্রন্থ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আলভী প্রথম, ভূতত্ত্ব বিভাগের আব্দুল আজিম দ্বিতীয় এবং ব্যবস্থাপনা বিভাগের সাবরিনা সুলতানা প্রিয়া তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। কুইজে আলভী ও আজিম সমান সর্বোচ্চ নম্বর অর্জন করায় তাঁদের মধ্যে অতিরিক্ত প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মেহেদী হাসান আলভী প্রথম স্থান অর্জন করেন।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত