বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে চান্দিনায় র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে চান্দিনায় র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে চান্দিনায় র‍্যালি

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এটি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইঞ্জারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে চান্দিনায় র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এটি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইঞ্জারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা আরও বাড়াতে হবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত