বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভরণপোষণ না দিয়ে নির্যাতনের অভিযোগ করেন বাবা-মা।

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তাঁর ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগমকে (২৭) আসামি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, বাদী আমেনা বেগম ও তাঁর স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় ছেলে নোমান ও তাঁর স্ত্রী সুমি বেগম তাঁদের ভরণপোষণ না দিয়ে নিয়মিত গালমন্দ ও মারধর করে আসছেন। তাঁদের নির্যাতন ও অত্যাচারের কারণে নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না তাঁরা। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন আমেনা বেগম।

এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ বাদী ও তাঁর স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়ির বসবাসের ঘর বুঝিয়ে দেয়।

বিষয় : অভিযোগ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তাঁর ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগমকে (২৭) আসামি করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল)।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।মামলায় আরও বলা হয়, বাদী আমেনা বেগম ও তাঁর স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় ছেলে নোমান ও তাঁর স্ত্রী সুমি বেগম তাঁদের ভরণপোষণ না দিয়ে নিয়মিত গালমন্দ ও মারধর করে আসছেন। তাঁদের নির্যাতন ও অত্যাচারের কারণে নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না তাঁরা। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন আমেনা বেগম।এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ বাদী ও তাঁর স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়ির বসবাসের ঘর বুঝিয়ে দেয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত