বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ফরিদগঞ্জে ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জে ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদগঞ্জে ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় জরিমানা আদায় করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের মূল বাজারের সড়কগুলোতে যানজট নিরসন, ফুটপাতের অবৈধ দখলদারিত্ব দূর এবং সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক।

অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়ক অবৈধভাবে দখল করায় বনফুল, রাহা হোটেল এন্ড রেস্টেুরেন্ট, পিপাসা হোটেল, দুটি ফলের দোকানসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক ধারায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

উচ্ছেদ অভিযানে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। 

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পরিষদ চত্বর থেকে কেরোয়া মোড় হয়ে থানা চত্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিছু ব্যবসায়ী ব্যবসা চালিয়ে আসছিলেন। এসব স্থাপনার মধ্যে ছিল ফলের দোকান, টং দোকান, খাবারের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে বেশ কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়। এছাড়াও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন থাকায় তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেয়া হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক বলেন, জনগণের চলাচলের সুবিধা ও জনদুর্ভোগ লাঘবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ফরিদগঞ্জে ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের মূল বাজারের সড়কগুলোতে যানজট নিরসন, ফুটপাতের অবৈধ দখলদারিত্ব দূর এবং সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক।অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়ক অবৈধভাবে দখল করায় বনফুল, রাহা হোটেল এন্ড রেস্টেুরেন্ট, পিপাসা হোটেল, দুটি ফলের দোকানসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক ধারায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযানে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পরিষদ চত্বর থেকে কেরোয়া মোড় হয়ে থানা চত্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিছু ব্যবসায়ী ব্যবসা চালিয়ে আসছিলেন। এসব স্থাপনার মধ্যে ছিল ফলের দোকান, টং দোকান, খাবারের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে বেশ কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়। এছাড়াও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন থাকায় তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক বলেন, জনগণের চলাচলের সুবিধা ও জনদুর্ভোগ লাঘবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত