বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় থাকা তাহসিফের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় থাকা তাহসিফের মরদেহ উদ্ধার
তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে যায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয় বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ সুরি, এমন আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : মরদেহ বিমান বাহিনী তুরাগ নদী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় থাকা তাহসিফের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।নৌ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে যায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধারের সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয় বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ সুরি, এমন আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত