বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: জাতীয় সংসদ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইউরোপের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য হচ্ছে ফ্রান্স। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।

স্পীকার বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছিল। এদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে।

স্পীকার এসময় মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর মহান ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রতিনিধিদল সাক্ষাতকালে ফ্রান্স-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং খননের উপর জোরারোপ করেন।

ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদল সিনেটের পক্ষ থেকে এসময় স্পীকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইউরোপের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য হচ্ছে ফ্রান্স। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।স্পীকার বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছিল। এদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে।স্পীকার এসময় মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর মহান ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।প্রতিনিধিদল সাক্ষাতকালে ফ্রান্স-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং খননের উপর জোরারোপ করেন।ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদল সিনেটের পক্ষ থেকে এসময় স্পীকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান।অনুষ্ঠানে ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত