বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

গণহত্যার দায়ে নিষিদ্ধ আ'লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডে জাবিপ্রবি ছাত্রদলের আনন্দ মিছিল

গণহত্যার দায়ে নিষিদ্ধ আ'লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডে জাবিপ্রবি ছাত্রদলের আনন্দ মিছিল
প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় আনন্দ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল। এই রায়কে ঐতিহাসিক বলে সন্তোষ প্রকাশ করে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান মুখরিত করে তোলেন ক্যাম্পাস।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যারা বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় তাদের অপরাধের উপযুক্ত ও ঐতিহাসিক বিচার। এর মাধ্যমে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটেছে এবং শহীদদের আত্মা শান্তি পেয়েছে। এছাড়াও পলাতক বাকি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান ছাত্রদল নেতারা৷  

ফ্যাসিবাদবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ছাত্রসমাজ সবসময় সজাগ থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


গণহত্যার দায়ে নিষিদ্ধ আ'লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডে জাবিপ্রবি ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় আনন্দ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল। এই রায়কে ঐতিহাসিক বলে সন্তোষ প্রকাশ করে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান মুখরিত করে তোলেন ক্যাম্পাস।আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যারা বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় তাদের অপরাধের উপযুক্ত ও ঐতিহাসিক বিচার। এর মাধ্যমে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটেছে এবং শহীদদের আত্মা শান্তি পেয়েছে। এছাড়াও পলাতক বাকি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান ছাত্রদল নেতারা৷  ফ্যাসিবাদবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ছাত্রসমাজ সবসময় সজাগ থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত