বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ ১ আগস্ট ২০২৬ শনিবার বিকাল ৫টায় আলগী বাজার বিসমিল্লাহর মোড় থেকে গণমিছিল অনুষ্টিত হয়েছে। উক্ত গনমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ হারুনর রশীদ ওসমানী, সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ মকবুল হোসাইন (মুকুল), উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, ২নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ ওসমানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনের পূর্বে গনভোটের পক্ষে ভোট চেয়ে এখন গনভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়ার হীন চক্রান্ত থেকে বেরিয়ে আসুন, অনতিবিলম্বে ৭০% জনগণের দেয়া গনভোটের রায় বাস্তবায়ন করুন। ফ্যাসিবাদী আওয়ামীলীগ জুলাই গনঅভ্যুত্থানে যে নারকীয় গনহত্যা চালিয়েছে সেসকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতিদ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে