রোববার, ০৮ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় চাঁদপুরে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় চাঁদপুরে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা
উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় চাঁদপুরে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।

চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালু-পাথরসহ নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিষয় : জরিমানা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় চাঁদপুরে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালু-পাথরসহ নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত