রোববার, ০৮ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ডিসেম্বরেই আপা এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: নাহিদ ইসলাম

ডিসেম্বরেই আপা এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: নাহিদ ইসলাম
ডিসেম্বরেই আপা এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, "ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।"

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'জাতীয় ছাত্রশক্তি' কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও "জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা" শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন, "বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদেরকে সেটার প্রমাণ দিতে হবে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা শুধু 'নোয়াখালী বিভাগ চাই' বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন—এর নামই বিশ্ববিদ্যালয়।"

৭ই নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, "৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।"

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, এমপি, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিষয় : নাহিদ ইসলাম এনসিপি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ডিসেম্বরেই আপা এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, "ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।"শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'জাতীয় ছাত্রশক্তি' কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও "জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা" শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন।বক্তব্যে তিনি আরও বলেন, "বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদেরকে সেটার প্রমাণ দিতে হবে।"শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা শুধু 'নোয়াখালী বিভাগ চাই' বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন—এর নামই বিশ্ববিদ্যালয়।"৭ই নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, "৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।"উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, এমপি, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত