রোববার, ২১ জুন ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদকসহ গ্রেফতার ৫

চান্দিনায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদকসহ গ্রেফতার ৫
চান্দিনা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট এবং মাদকসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তথা আজ শনিবার (২০ জুন) ভোররাতে চান্দিনা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ ভোর রাত ৩:১০ ঘটিকায় চান্দিনা পৌরসভাস্থ পালকি সিনেমা হলের সামনে ঢাকা-ক্যাপ্টেন মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী পাকা রাস্তার ওপর থেকে ১৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল 'STAR' সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের প্রতিটিতে ২০টি করে মোট ২৬,০০০ শলাকা নকল সিগারেট ছিল, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। এই নকল সিগারেট বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে দেবিদ্বার থানার ধামতী পশ্চিম পাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)-কে গ্রেফতার করা হয়।

তাছাড়াও থানা এলাকার অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর মোহাম্মদ প্র: আকাশ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। একই সাথে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চান্দিনার এতবারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদ (৪৩) এবং শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজাউল করিম প্র: সুজন (২৮)-কে গ্রেফতার করা হয়।

চান্দিনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মোট ৫ জন আসামিকে আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২১ জুন ২০২৬


চান্দিনায় বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদকসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট এবং মাদকসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তথা আজ শনিবার (২০ জুন) ভোররাতে চান্দিনা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ ভোর রাত ৩:১০ ঘটিকায় চান্দিনা পৌরসভাস্থ পালকি সিনেমা হলের সামনে ঢাকা-ক্যাপ্টেন মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী পাকা রাস্তার ওপর থেকে ১৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল 'STAR' সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের প্রতিটিতে ২০টি করে মোট ২৬,০০০ শলাকা নকল সিগারেট ছিল, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। এই নকল সিগারেট বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে দেবিদ্বার থানার ধামতী পশ্চিম পাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)-কে গ্রেফতার করা হয়।তাছাড়াও থানা এলাকার অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর মোহাম্মদ প্র: আকাশ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। একই সাথে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চান্দিনার এতবারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদ (৪৩) এবং শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজাউল করিম প্র: সুজন (২৮)-কে গ্রেফতার করা হয়।চান্দিনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মোট ৫ জন আসামিকে আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত