চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উওর আলগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “রাখিব চারপাশ পরিস্কার,করি ডেঙ্গু প্রতিকার” এ স্লোগান কে সামনে রেখে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং উওর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক রোগ, যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী বলেন, “সরকার ডেঙ্গু প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গু জ্বর মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আমরা আজ এখানে আলোচনা করে বিষয়টি সম্পর্কে জেনেছি। এখন আমাদের দায়িত্ব হবে এই তথ্য অন্যদের কাছে পৌঁছে দেওয়া। বিভিন্ন মাধ্যমে প্রচারের ফলে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে। সরকার এ ইউনিয়ন পরিষদের মতো সারা দেশেই ডেঙ্গু সচেতনতা মূলক সভা আয়োজন করেছে। আমরা সবাই আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, যাতে মশার বংশবিস্তার না ঘটে।”
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বিষয় : ডেঙ্গুতে আক্রান্ত চাঁদপুর

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে