শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

রিপোর্ট আগাম প্রিন্ট করায় ফেমাস ডায়াগনস্টিককে জরিমানা

রিপোর্ট আগাম প্রিন্ট করায় ফেমাস ডায়াগনস্টিককে জরিমানা
রিপোর্ট আগাম প্রিন্ট করায় ফেমাস ডায়াগনস্টিককে জরিমানা

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা হয়েছে। এছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : জরিমানা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


রিপোর্ট আগাম প্রিন্ট করায় ফেমাস ডায়াগনস্টিককে জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে দেখা যায়, রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা হয়েছে। এছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত