বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড
চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ৫ জেলে

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তিনটি মাছ ধরার নৌকা ও ৫হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদরের হযরত আলী (৩০), শুভ পাটওয়ারী (১৮), জয়নাল উদ্দিন (৭৫), মেছের উদ্দিন (৪০) ও মতলব উত্তরের আবদুল (২৪)। এদের মধ্যে ১৫ দিনের সাজা হয় আবদুলের। বাকি ৪ জনের ৭ দিন করে।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া সংলগ্ন মেঘনা নদীতে টহল মোবাইল কোর্ট পরিচালিত হয়। যৌথ অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ অংশগ্রহণ করে। 

এসময় রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি নৌকাসহ ৫ জন অসাধু জেলে আটক করা হয় এবং জব্দ করা ৫হাজার মিটার কারেন্ট জাল।

আটক জেলেদের কোস্টগার্ড স্টেশনে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং একজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার ভুমি বাপ্পী দত্ত রনি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিষয় : জেলে

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তিনটি মাছ ধরার নৌকা ও ৫হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদরের হযরত আলী (৩০), শুভ পাটওয়ারী (১৮), জয়নাল উদ্দিন (৭৫), মেছের উদ্দিন (৪০) ও মতলব উত্তরের আবদুল (২৪)। এদের মধ্যে ১৫ দিনের সাজা হয় আবদুলের। বাকি ৪ জনের ৭ দিন করে।রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।তিনি বলেন, দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া সংলগ্ন মেঘনা নদীতে টহল মোবাইল কোর্ট পরিচালিত হয়। যৌথ অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ অংশগ্রহণ করে। এসময় রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি নৌকাসহ ৫ জন অসাধু জেলে আটক করা হয় এবং জব্দ করা ৫হাজার মিটার কারেন্ট জাল।আটক জেলেদের কোস্টগার্ড স্টেশনে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং একজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার ভুমি বাপ্পী দত্ত রনি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত