সোমবার, ২২ জুন ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে ৪ হাজার জেলের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পে খাদ্য সহায়তা বিতরণ

চাঁদপুরের হাইমচরে ২০২৫–২০২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবায়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে হাইমচর উপজেলা পরিষদ।জাটকা সংরক্ষণ মৌসুমে কর্মহীন হয়ে পড়া নদীনির্ভর জেলেদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,উপজেলা মৎস্য কর্মকতা ও নৌ অফিসার এ সময় প্রত্যেক জেলেদের মাঝে,১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ১৬ কেজি আলু, ও ১০ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার বলেন- মার্চ ও এপ্রিল—এই দুই মাস ইলিশ ও জাটকা সংরক্ষণের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। “অবায়াশ্রম এলাকার জেলেরা সবাই ইলিশ মাছের উপর নির্ভরশীল।এ দুই মাস জাটকা ধরা বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েন। এ সময় অধিকাংশ জেলে পরিবার আয়ের সংকটে পড়ে। তাদের দুর্ভোগ কমাতে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।তিনি আরও জানান, ২০২৫–২০২৬ অর্থ বছরে হাইমচরে মোট ৪ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলায় নিবন্ধিত মোট জেলের সংখ্যা প্রায় ১২ হাজার ৩০৩ জন। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প সহায়তা আরো আসবে বলেও জানান তিনি।খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলেরা। এক জেলে বলেন, “এত বছর কোনো পুনর্বাসন পাই নাই, এই বছর পাইছি।” আরেক জেলে বলেন, “এই সহায়তায় আমাদের অনেক উপকার হয়েছে। সরকার যেন ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখে।” স্থানীয় জেলেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বেশি জেলেকে এ সহায়তার আওতায় আনার দাবি জানান।

হাইমচরে ৪ হাজার জেলের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পে খাদ্য সহায়তা বিতরণ