মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশ–এর নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে নতুন পদে নিয়োগ পান।

পেশাগত জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ–এর উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সফলতার সঙ্গে কাজ করেছেন।

১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে পুনরায় চাকরিতে ফেরেন। সর্বশেষ ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আবারও চাকরিতে পুনর্বহাল হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ পুলিশ–এর নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে নতুন পদে নিয়োগ পান।পেশাগত জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ–এর উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সফলতার সঙ্গে কাজ করেছেন।১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে পুনরায় চাকরিতে ফেরেন। সর্বশেষ ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আবারও চাকরিতে পুনর্বহাল হন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
0:00 0:00
1.0x