মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

রাবিতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

রাবিতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://admission.ru.ac.bd/ এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। 

সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২.৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫০। 

এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১.৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। 

এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬.৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ( https://admission.ru.ac.bd/ ) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাবিতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://admission.ru.ac.bd/ এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২.৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫০। এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১.৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬.৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ( https://admission.ru.ac.bd/ ) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
রাবিতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
0:00 0:00
1.0x