মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান

নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আতিকুর রহমান লিখেছেন, 'দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, অল্প সময়ের মধ্যে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অসাধারণ ভালোবাসায় আবদ্ধ করেছে।

এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।আতিকুর রহমান লিখেছেন, 'দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, অল্প সময়ের মধ্যে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অসাধারণ ভালোবাসায় আবদ্ধ করেছে।এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান
0:00 0:00
1.0x