মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা

খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শত শত মানুষ শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাতভর অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন এবং স্লোগান দেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ল্যাবএইড, মৎস্য ভবন ও বাংলামটরমুখী সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং হত্যার বিচার দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিতি পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। জুলাই শহীদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় ছিলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শত শত মানুষ শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাতভর অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন এবং স্লোগান দেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ল্যাবএইড, মৎস্য ভবন ও বাংলামটরমুখী সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং হত্যার বিচার দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিতি পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। জুলাই শহীদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় ছিলেন।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা
0:00 0:00
1.0x