মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অবশেষে আজ স্বপরিবারে বিমানে উঠবেন তারেক রহমান

অবশেষে আজ স্বপরিবারে বিমানে উঠবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে তিনি আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটে ওঠার কথা রয়েছে। আগামীকাল ২৫ ডিসেম্বর তার দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আবেগ।

নেতাকে বরণ করে নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় নির্মাণ করা হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি, জমে উঠছে উৎসবমুখর পরিবেশ।

দলের নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ২৫ ডিসেম্বর ঢাকায় মানুষের ঢল নামবে। এই সমাবেশকে ঘিরে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি নিয়মিত পরিদর্শন করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, এই সমাবেশে দেশের ইতিহাসে নজিরবিহীন জনসমাগম ঘটতে পারে। দীর্ঘদিনের জেল-জুলুম ও রাজনৈতিক সংগ্রামের পর দলের ভবিষ্যৎ নেতৃত্ব দেশে ফিরছেন, এই উপলক্ষে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই উচ্ছ্বসিত।

তারেক রহমানকে এক নজর দেখতে, তাকে বরণ করে নিতে নানা সাজে, নানা ব্যানার-ফেস্টুন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপি নেতা-কর্মীরা। দলীয় নেতার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


অবশেষে আজ স্বপরিবারে বিমানে উঠবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে তিনি আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটে ওঠার কথা রয়েছে। আগামীকাল ২৫ ডিসেম্বর তার দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আবেগ।নেতাকে বরণ করে নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় নির্মাণ করা হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি, জমে উঠছে উৎসবমুখর পরিবেশ।দলের নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ২৫ ডিসেম্বর ঢাকায় মানুষের ঢল নামবে। এই সমাবেশকে ঘিরে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি নিয়মিত পরিদর্শন করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, এই সমাবেশে দেশের ইতিহাসে নজিরবিহীন জনসমাগম ঘটতে পারে। দীর্ঘদিনের জেল-জুলুম ও রাজনৈতিক সংগ্রামের পর দলের ভবিষ্যৎ নেতৃত্ব দেশে ফিরছেন, এই উপলক্ষে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই উচ্ছ্বসিত।তারেক রহমানকে এক নজর দেখতে, তাকে বরণ করে নিতে নানা সাজে, নানা ব্যানার-ফেস্টুন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপি নেতা-কর্মীরা। দলীয় নেতার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
অবশেষে আজ স্বপরিবারে বিমানে উঠবেন তারেক রহমান
0:00 0:00
1.0x