মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে ৭টি রুটে ট্রেন ভাড়া চেয়েছে বিএনপি

তারেক রহমানের আগমন উপলক্ষে ৭টি রুটে ট্রেন ভাড়া চেয়েছে বিএনপি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। এই উপলক্ষে বিএনপি দেশের সাতটি রুট থেকে ৭টি ট্রেন ভাড়া করছে।

এই লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় বরাবর স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রির্জাভের আবেদনও করেছে দলটি।

আবেদনপত্রে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সম্বর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যাক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপি'র পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারী নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

ভাড়া করা রেলপথ রুটের বিবরণ

১. কক্সবাজার-ঢাকা

২. সিলেট-ঢাকা

৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা

৪. টাঙ্গাইল-ঢাকা

৫. চাঁপাইনবাগঞ্জ-রাজশাহী-ঢাকা

৬. পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা

৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


তারেক রহমানের আগমন উপলক্ষে ৭টি রুটে ট্রেন ভাড়া চেয়েছে বিএনপি

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। এই উপলক্ষে বিএনপি দেশের সাতটি রুট থেকে ৭টি ট্রেন ভাড়া করছে।এই লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় বরাবর স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রির্জাভের আবেদনও করেছে দলটি।আবেদনপত্রে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সম্বর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যাক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপি'র পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারী নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।ভাড়া করা রেলপথ রুটের বিবরণ১. কক্সবাজার-ঢাকা২. সিলেট-ঢাকা৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা৪. টাঙ্গাইল-ঢাকা৫. চাঁপাইনবাগঞ্জ-রাজশাহী-ঢাকা৬. পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
তারেক রহমানের আগমন উপলক্ষে ৭টি রুটে ট্রেন ভাড়া চেয়েছে বিএনপি
0:00 0:00
1.0x