জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্রিয় রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটক করার পর তাদের পরিচয় নিশ্চিত করে ছেড়ে দেওয়া হয়েছে।
দেবিদ্বার থানার ওসি সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিবকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়। পরে হাসনাত জানান, তারা তারই কর্মী সমর্থক। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

মতামত