মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।

জানা যায়, দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শুরুর দিকে ঘন ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

তবে প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হলেও, ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণা, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। গোডাউনটি ১৮-২০ বছরের পুরানো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।জানা যায়, দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শুরুর দিকে ঘন ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।তবে প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হলেও, ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণা, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। গোডাউনটি ১৮-২০ বছরের পুরানো।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
0:00 0:00
1.0x