মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল।

তিনি বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এর আগে, বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পুরো কমিশন। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। নির্বাচনের প্রস্তুতি ও মাঠপর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে জানান তারা।

রাষ্ট্রপতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ভোটের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর বিষয়টিকে যৌক্তিক মনে করেন। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিইসি ও অন্যান্য কমিশনাররা বঙ্গভবন থেকে বের হন। নির্বাচন ভবনে ফিরে এসে বৈঠক নিয়ে ব্রিফিং দেন আখতার আহমেদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি, সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল।তিনি বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।এর আগে, বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পুরো কমিশন। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। নির্বাচনের প্রস্তুতি ও মাঠপর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে জানান তারা।রাষ্ট্রপতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ভোটের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর বিষয়টিকে যৌক্তিক মনে করেন। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিইসি ও অন্যান্য কমিশনাররা বঙ্গভবন থেকে বের হন। নির্বাচন ভবনে ফিরে এসে বৈঠক নিয়ে ব্রিফিং দেন আখতার আহমেদ।ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি।জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি, সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ
0:00 0:00
1.0x