মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমান গ্রামের রাজনীতি করতেন: এ্যানি

জিয়াউর রহমান গ্রামের রাজনীতি করতেন: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে খাল খননসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। সবসময় তিনি গ্রামাঞ্চলের মানুষের মূল্যায়ন করতেন। কৃষি উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন, যার ফলে গ্রামের মানুষ জিয়াউর রহমানের রাজনীতিতে আস্থা রাখেন। এছাড়া বিএনপির রাজনীতিতে নানা রঙের উপস্থিতি রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে এ্যানির লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নির্বাচনি এলাকায় পৌরসভার (১৩ নং ওয়ার্ড) রাজীবপুর গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া প্রসঙ্গে এ্যানি বলেন, সাধারণ মানুষের সঙ্গে বেগম জিয়ার ত্যাগ তিতিক্ষা চিন্তার বাইরে। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। খালেদা জিয়া হচ্ছেন আমাদের রাজনীতির অনুপ্রেরণা।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন। তারেক রহমানও তার বাবা-মার মতো দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তাভাবনা করেন। এজন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ৩১ দফা কর্মসূচি বেঁধে দিয়েছেন। সেই আলোকে আমরা দেশব্যাপী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি।

এ্যানি চৌধুরী নারী ভোটারদের সর্তকবার্তা দিয়ে বলেন, আপনারা সজাগ থাকবেন। একটি বিশেষ ইসলামী দল রয়েছে। তারা বাড়ি-বাড়ি গিয়ে ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রি করে। যার-যার ঈমান আমলের ওপর মহান রাব্বুল আলামিন পরকালে বিচার করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

বিষয় : এ্যানি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জিয়াউর রহমান গ্রামের রাজনীতি করতেন: এ্যানি

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে খাল খননসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। সবসময় তিনি গ্রামাঞ্চলের মানুষের মূল্যায়ন করতেন। কৃষি উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন, যার ফলে গ্রামের মানুষ জিয়াউর রহমানের রাজনীতিতে আস্থা রাখেন। এছাড়া বিএনপির রাজনীতিতে নানা রঙের উপস্থিতি রয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে এ্যানির লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নির্বাচনি এলাকায় পৌরসভার (১৩ নং ওয়ার্ড) রাজীবপুর গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।খালেদা জিয়া প্রসঙ্গে এ্যানি বলেন, সাধারণ মানুষের সঙ্গে বেগম জিয়ার ত্যাগ তিতিক্ষা চিন্তার বাইরে। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। খালেদা জিয়া হচ্ছেন আমাদের রাজনীতির অনুপ্রেরণা।তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন। তারেক রহমানও তার বাবা-মার মতো দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তাভাবনা করেন। এজন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ৩১ দফা কর্মসূচি বেঁধে দিয়েছেন। সেই আলোকে আমরা দেশব্যাপী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি।এ্যানি চৌধুরী নারী ভোটারদের সর্তকবার্তা দিয়ে বলেন, আপনারা সজাগ থাকবেন। একটি বিশেষ ইসলামী দল রয়েছে। তারা বাড়ি-বাড়ি গিয়ে ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রি করে। যার-যার ঈমান আমলের ওপর মহান রাব্বুল আলামিন পরকালে বিচার করবেন।এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
জিয়াউর রহমান গ্রামের রাজনীতি করতেন: এ্যানি
0:00 0:00
1.0x