মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন

পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দলের নীতি ও আদর্শের পরিকল্পনা নেই, বরং ধর্মের নামে ট্যাবলেট বিক্রির কাজ চলছে। তবে বিএনপির রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে,রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত 'বিএনপি'র দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধুমাত্র ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার চেষ্টা করছে, তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনে ফেলেছে এবং তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে।

অনুষ্ঠানে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।

সাত দিনব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে, আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। গতকাল উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী এই কর্মসূচি। ১৩ ডিসেম্বর শেষ হবে 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা'।

বিষয় : সালাহউদ্দিন আহমদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দলের নীতি ও আদর্শের পরিকল্পনা নেই, বরং ধর্মের নামে ট্যাবলেট বিক্রির কাজ চলছে। তবে বিএনপির রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা।সোমবার (৮ ডিসেম্বর) সকালে,রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত 'বিএনপি'র দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন,আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধুমাত্র ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার চেষ্টা করছে, তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনে ফেলেছে এবং তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে।অনুষ্ঠানে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। সাত দিনব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে, আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। গতকাল উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী এই কর্মসূচি। ১৩ ডিসেম্বর শেষ হবে 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা'।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন
0:00 0:00
1.0x