মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিশু সাবার খুনিদের ছাড় নেই: অ্যাটর্নি জেনারেল

শিশু সাবার খুনিদের ছাড় নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে। যারা এই হত্যার তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যতই ক্ষমতাবান হোক না কেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্য জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোনো ক্রসফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করতে সক্ষম হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক সেলিম রেজা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শিশু সাবার খুনিদের ছাড় নেই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে। যারা এই হত্যার তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যতই ক্ষমতাবান হোক না কেন।অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।তিনি আরও বলেন, আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্য জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোনো ক্রসফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করতে সক্ষম হয়েছি।এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক সেলিম রেজা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।প্রসঙ্গত, বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
শিশু সাবার খুনিদের ছাড় নেই: অ্যাটর্নি জেনারেল
0:00 0:00
1.0x