বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন, এমনটি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়। এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।’
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এ সম্পর্কে জানতে চাইলে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাস ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

মতামত