নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে, যদি তিনি আবেদন করেন এবং কমিশন অনুমোদন দেয়, তাহলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন।
সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।
কমিশন কোন ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে উল্লেখ আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমি পুরোপুরি মনে করতে পারছি না।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

মতামত