মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

বেলা ১১টায় গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া।

বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

জানা গেছে, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে, তিনি গণফোরামে যোগ দেন এবং পরে দলের সাধারণ সম্পাদক হন। যখন গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়, তখন তিনি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে ওই দলের মধ্যে বিভক্তি দেখা দিলে, তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে কাজ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।বেলা ১১টায় গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া।বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’জানা গেছে, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এর আগে, তিনি গণফোরামে যোগ দেন এবং পরে দলের সাধারণ সম্পাদক হন। যখন গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়, তখন তিনি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে ওই দলের মধ্যে বিভক্তি দেখা দিলে, তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে কাজ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’
0:00 0:00
1.0x