মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে'

'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে'

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে একথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের যে সংবেদনশীল সময় অতিক্রম করছে। এ সময়ে দেশের মানুষ কোনোভাবেই খারাপ সংবাদের জন্য প্রস্তুত নয়। তাই বেগম জিয়ার সুস্থতা নিয়ে সবার ভীষণ উদ্বেগ রয়েছে। এ সময়, জনমানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছে বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যাশা করেন বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। দেখে যাবেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ।

এদিন, রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে একটি সফল গণ অভ্যুত্থান ঘটলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগামী দিনের বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে দোয়া প্রার্থনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে'

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে একথা বলেন তিনি।উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের যে সংবেদনশীল সময় অতিক্রম করছে। এ সময়ে দেশের মানুষ কোনোভাবেই খারাপ সংবাদের জন্য প্রস্তুত নয়। তাই বেগম জিয়ার সুস্থতা নিয়ে সবার ভীষণ উদ্বেগ রয়েছে। এ সময়, জনমানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছে বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যাশা করেন বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। দেখে যাবেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। এদিন, রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে একটি সফল গণ অভ্যুত্থান ঘটলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগামী দিনের বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে দোয়া প্রার্থনা করেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
'বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে'
0:00 0:00
1.0x