রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

মতামত