মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়: বিএনপি নেতা

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়: বিএনপি নেতা

যারা বেহেশতের টিকেট বিক্রির কথা বলে এবং দাঁড়িপাল্লার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের সম্পর্কে সতর্ক থাকা উচিত। দাঁড়িপাল্লার কাছে নারীদের নিরাপত্তা নেই। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন স্বাধীনতা বিরোধী শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) বিকালে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলাদলের আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের উপর কেউ অন্যায়, অত্যাচার নিপিড়ন করতে পারবে না, এমনকি নারী নির্যাতন কারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্যা সন্তান পরিবারের বোজা না,পরিবারের সম্পদ।

খায়রুল কবির বলেছেন, বিগত সময়ে আমাদের দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যে ভূমিকা রেখেছেন, তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং নারীদের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠার কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়: বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image
যারা বেহেশতের টিকেট বিক্রির কথা বলে এবং দাঁড়িপাল্লার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের সম্পর্কে সতর্ক থাকা উচিত। দাঁড়িপাল্লার কাছে নারীদের নিরাপত্তা নেই। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন স্বাধীনতা বিরোধী শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) বিকালে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলাদলের আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের উপর কেউ অন্যায়, অত্যাচার নিপিড়ন করতে পারবে না, এমনকি নারী নির্যাতন কারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্যা সন্তান পরিবারের বোজা না,পরিবারের সম্পদ।খায়রুল কবির বলেছেন, বিগত সময়ে আমাদের দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যে ভূমিকা রেখেছেন, তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং নারীদের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠার কাজ করবেন।এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়: বিএনপি নেতা
0:00 0:00
1.0x