মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য বা যেকোনো ধরনের ম্যানিপুলেশন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) তারা আশ্বস্ত করেছে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানান সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।

তিনি জানান, বাড়তি নজরদারি গ্রহণ করেছে টিকটক নির্বাচনকে ঘিরে। প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনকে নিশ্চিত করা যে টিকটক কখনোই নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেবে না। বৈঠকে টিকটক তাদের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা, মিথ্যা তথ্য প্রতিরোধে তাদের বিস্তারিত নীতিমালা এবং নির্বাচন কমিশনের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেছে।

প্ল্যাটফর্মটি জানায়, কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে। এই বিশাল সংখ্যক ভিডিও অপসারণ প্রতিদিনের কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার গুরুত্ব তুলে ধরে।

টিকটক প্রতিনিধি দল আরও জানায়, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধিসহ চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য বা যেকোনো ধরনের ম্যানিপুলেশন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) তারা আশ্বস্ত করেছে।বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানান সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।তিনি জানান, বাড়তি নজরদারি গ্রহণ করেছে টিকটক নির্বাচনকে ঘিরে। প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনকে নিশ্চিত করা যে টিকটক কখনোই নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেবে না। বৈঠকে টিকটক তাদের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা, মিথ্যা তথ্য প্রতিরোধে তাদের বিস্তারিত নীতিমালা এবং নির্বাচন কমিশনের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেছে।প্ল্যাটফর্মটি জানায়, কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে। এই বিশাল সংখ্যক ভিডিও অপসারণ প্রতিদিনের কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার গুরুত্ব তুলে ধরে।টিকটক প্রতিনিধি দল আরও জানায়, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধিসহ চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক
0:00 0:00
1.0x