মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় ড. ইউনূসকে আশ্বস্ত করেন শার্লি বচওয়ে। তিনি বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় সম্পূর্ণ সহায়তা প্রদান করবে।

কমনওয়েলথ মহাসচিব আরও উল্লেখ করেন, কমনওয়থের ৫৬টি দেশের মধ্যে জি–৭ এবং জি–২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ তৈরি হচ্ছে।

শার্লি বচওয়ে মহাসচিব বলেন, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।

বিষয় : প্রধান উপদেষ্টা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন।সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।এ সময় ড. ইউনূসকে আশ্বস্ত করেন শার্লি বচওয়ে। তিনি বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় সম্পূর্ণ সহায়তা প্রদান করবে।কমনওয়েলথ মহাসচিব আরও উল্লেখ করেন, কমনওয়থের ৫৬টি দেশের মধ্যে জি–৭ এবং জি–২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ তৈরি হচ্ছে।শার্লি বচওয়ে মহাসচিব বলেন, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা
0:00 0:00
1.0x