ঢাকার বংশালের কসাইটুলিতে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। পুলিশ এখনও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর বংশাল কোশাইতলীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পঞ্চম তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের অনেক জেলা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

মতামত