মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে তিন বাহিনীর ৯৪ হাজার সদস্য। এর মধ্যে ৯০ হাজার সেনাসদস্য, ২ হাজার ৫০০ জন নৌবাহিনীর সদস্য এবং ১ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বৈঠকের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে তিন বাহিনীর ৯৪ হাজার সদস্য। এর মধ্যে ৯০ হাজার সেনাসদস্য, ২ হাজার ৫০০ জন নৌবাহিনীর সদস্য এবং ১ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা এ তথ্য জানান।প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বৈঠকের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য
0:00 0:00
1.0x