মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের প্রতি অবিচার করা হবে’

‘শেখ হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের প্রতি অবিচার করা হবে’

গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাই মাসে শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরার সময়ে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন– আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।

মো. আসাদুজ্জামান আরও বলেন, যদি এই আসামিদের শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে বাংলাদেশের অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে, আমাদের মানুষ ইতিহাসের অন্ধকারে ভীরু ও কাপুরুষ হয়ে থাকবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি।

তার বক্তব্যের পর ট্রাইব্যুনাল বলেন, ন্যায়বিচার নিশ্চিত হবে। দুই পক্ষই যেকোনো মূল্যে ন্যায় বিচার পাবে।

এই মুহূর্তে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরছে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত, চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে ওঠে আসে– জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম-খুনসহ নির্যাতনের নানা বিষয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


‘শেখ হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের প্রতি অবিচার করা হবে’

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image
গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাই মাসে শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরার সময়ে এ কথা বলেন তিনি।অ্যাটর্নি জেনারেল বলেন– আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।মো. আসাদুজ্জামান আরও বলেন, যদি এই আসামিদের শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে বাংলাদেশের অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে, আমাদের মানুষ ইতিহাসের অন্ধকারে ভীরু ও কাপুরুষ হয়ে থাকবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি।তার বক্তব্যের পর ট্রাইব্যুনাল বলেন, ন্যায়বিচার নিশ্চিত হবে। দুই পক্ষই যেকোনো মূল্যে ন্যায় বিচার পাবে।এই মুহূর্তে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরছে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত, চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে ওঠে আসে– জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম-খুনসহ নির্যাতনের নানা বিষয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
‘শেখ হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের প্রতি অবিচার করা হবে’
0:00 0:00
1.0x