মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আজকের দিন পর্যন্ত; আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বলবো কীভাবে।

তিনি আরও বলেন, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো ভুল হতে পারে। সেই ভুল সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে, যদি আমার কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়, তাহলে আমি মাফ চাইতে কেন দ্বিধা করব?

এসময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির।

শফিকুর বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আজকের দিন পর্যন্ত; আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বলবো কীভাবে।তিনি আরও বলেন, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো ভুল হতে পারে। সেই ভুল সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে, যদি আমার কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়, তাহলে আমি মাফ চাইতে কেন দ্বিধা করব?এসময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির।শফিকুর বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
0:00 0:00
1.0x