সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেছেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে আছেন। এছাড়া, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করা স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে রয়েছেন। আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে ধ্বংস করেছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের মধ্যে কয়েকজন ছাড়া এ সরকার কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রভাব বিদ্যমান।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।
সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহ সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

মতামত