মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলায় অবস্থিত কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

শফিকুল আলম বলেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে যে শান্তি ও শৃঙ্খলা ছিল, আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনও তেমনই শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে অন্যদের মধ্যে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : উপদেষ্টার প্রেস সচিব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলায় অবস্থিত কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।শফিকুল আলম বলেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে যে শান্তি ও শৃঙ্খলা ছিল, আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনও তেমনই শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে অন্যদের মধ্যে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
0:00 0:00
1.0x