মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

গত ২৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা একটি চিঠিতে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে মাসুদকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

ফেসবুকে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে একটি চিঠিতে এ ইউ মাসুদ লেখেন, এন‌সি‌পির সূচনালগ্ন থে‌কে আমি সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এ কমিটি গঠন করা হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। তাছাড়া আমি এই পদে থাকব, এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি।

‘এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার এই কমিটি থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে ঘোষণা করছি যে, এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক থাকবে না।’

এ ইউ মাসুদের অভিযোগের বিষয়ে দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকেই এ ইউ মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে। তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারেননি, যার কারণে কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের কোনো ঘটনা ঘটেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।গত ২৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা একটি চিঠিতে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে মাসুদকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।ফেসবুকে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে একটি চিঠিতে এ ইউ মাসুদ লেখেন, এন‌সি‌পির সূচনালগ্ন থে‌কে আমি সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এ কমিটি গঠন করা হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। তাছাড়া আমি এই পদে থাকব, এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি।‘এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার এই কমিটি থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে ঘোষণা করছি যে, এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক থাকবে না।’এ ইউ মাসুদের অভিযোগের বিষয়ে দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকেই এ ইউ মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে। তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারেননি, যার কারণে কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের কোনো ঘটনা ঘটেনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ
0:00 0:00
1.0x